মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি’র ৩ শিক্ষার্থীর গবেষণাপত্র উপস্থাপন
মালয়েশিয়ার পেনাং শহরে অনুষ্ঠিত IEEE Electron Devices Technology and Manufacturing Conference (EDTM) শীর্ষক ১০তম আন্তর্জাতিক সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩জন শিক্ষার্থী চারটি গবেষণাপত্র উপস্থাপন করেছেন। শিক্ষার্থীরা হলেন-আফসানা আনজুম আখি, নাজমুল হাসান নাঈম এবং পিনক চৌধুরী মানিক। তারা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাইনুল হোসেনের তত্ত্বাবধানে এসব গবেষণাপত্র উপস্থাপন করেন।
শিক্ষার্থীদের গবেষণার বিষয় ছিলো Organic FET-based ammonia sensing, Negative capacitance CFETs for ultra-scaled logic applications, Memristor I–V characteristics with cycle-to-cycle variability analysis and Negative capacitance organic electrochemical transistors for high-sensitivity pH sensing.
উল্লেখ্য, IEEE Electron Devices Society (EDS) আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে ২৩টি দেশের ৭০০-এর বেশি গবেষক, শিক্ষাবিদ ও শিল্প পেশাজীবী অংশ নেন।
অনুষ্ঠানে Intel, Imec, GlobalFoundries, TSMC, Samsung I Micron এর মতো শীর্ষ সেমিকন্ডাক্টর কোম্পানি ডিভাইস প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর উৎপাদনে নিজেদের অগ্রগতি তুলে ধরে। পাশাপাশি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, সিংহুয়া বিশ্ববিদ্যালয়, পিকিং বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), আইআইটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর-এর মতো খ্যাতনামা প্রতিষ্ঠানের গবেষণা প্রবন্ধও সম্মেলনে উপস্থাপন করা হয়।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url