ঢাবির জগন্নাথ হলে পা তুলে বসাকে কেন্দ্র করে প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ চন্দন-চন্দন-রিপন-সাগরের বিরুদ্ধে

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এক শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীকে রুমে ঢুকে সংঘবদ্ধভাবে মারধরের অভিযোগ উঠেছে চার শিক্ষার্থীর বিরুদ্ধে। শনিবার (২৪ মে) সন্ধ্যায় হলের রবীন্দ্র ভবনে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী অভয় কুমার সিংহ।



অভয় কুমার সিংহ বাংলা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী এবং জগন্নাথ হলের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত কক্ষে থাকেন। তার অভিযোগ, পায়ের হাঁটুর সমস্যার কারণে হলের একটি চায়ের দোকানে পা তুলে বসেছিলেন তিনি। এ সময় অভিযুক্ত শিক্ষার্থীরা তাকে পা নামাতে বলেন। বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি রুমে ফিরে যান।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, পরে

১. ঝলক দাস  (২০-২১) 

২. চন্দন দাস ,ফ্রেন্দ ল্যাংগুয়েজ (২০-২১)

৩. রিপন (২১-২২ মার্কেটিং) 

৪. সাগর ( ম্যানেজমেন্ট ২১-২২)

 নামে চার শিক্ষার্থী তার কক্ষে এসে তাকে শারীরিকভাবে নির্যাতন করেন এবং থাপ্পড় মারেন। একই সঙ্গে ভবিষ্যতে চায়ের দোকান বা নিচতলায় দেখা গেলে পরিণতি ভোগ করতে হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।


ঘটনার প্রতিবাদ জানিয়ে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা এক ফেসবুক পোস্টে বলেন, একজন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রতি সহানুভূতি দেখানোর পরিবর্তে তার কক্ষে গিয়ে মারধর করা অত্যন্ত নির্মম ও অমানবিক ঘটনা। তিনি অভিযুক্তদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।



এদিকে অভয় কুমার সিংহ হল প্রশাসন ও হল সংসদের কাছে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে বিচার না হলে সংবাদ সম্মেলন ও আইনি পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

ঘটনাটি নিয়ে জগন্নাথ হলের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের একাংশের দাবি, হলে সংঘবদ্ধ হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url